Alibaba-এর OpenCodeReview এখন Open Source

কোড লেখার পর সেটি ঠিকমতো কাজ করছে কি না যাচাই করা একজন Developer-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বড় কোনো Project বা Repository-তে শুধু নতুন পরিবর্তনগুলো দেখে সব ধরনের সমস্যা খুঁজে বের করা সবসময় সহজ নয়।   এই কাজটিকে আরও সহজ করতে Alibaba তাদের নিজেদের কোম্পানিতে ব্যবহৃত AI-powered Code Review Tool “OpenCodeReview”  Open Source করেছে। এই Tool প্রায় দুই বছর ধরে তাদের নিজেদের Development Environment এ ব্যবহৃত হয়েছে যেখানে এটি হাজার হাজার Developer  এর কাজে সহায়তা করেছে এবং বিপুল সংখ্যক Code Defect শনাক্ত করতে সাহায্য করেছে। 

OpenCodeReview আসলে কী?
OpenCodeReview হলো একটি AI-powered Command Line Interface (CLI) Tool, যা Git Repository-এর Code Review করার জন্য তৈরি। সাধারণ Code Review Tool অনেক সময় শুধু Git Diff-এ কী পরিবর্তন হয়েছে সেটুকুই বিশ্লেষণ করে। কিন্তু OpenCodeReview-এর বিশেষত্ব হলো প্রয়োজন হলে এর AI Agent পুরো File পড়তে পারে, Repository-এর অন্য Code Search করতে পারে এবং অন্যান্য পরিবর্তিত File-এর Contextও দেখতে পারে। ফলে কোনো Code-এর সমস্যা বুঝতে শুধু কয়েকটি Changed Line-এর ওপর নির্ভর করতে হয় না। 

কী ধরনের সমস্যা খুঁজে বের করতে পারে?
OpenCodeReview-এর Repository-তে দেওয়া তথ্য অনুযায়ী, এর Review Rules এবং AI-based analysis বিভিন্ন ধরনের Code সমস্যা শনাক্ত করতে পারে। যেমন—

  • সাধারণ Code Bugs
  •  XSS (Cross-Site Scripting) Vulnerability
  • SQL Injection
  • Thread-safety / Concurrency-related Issues
  • Null-related সমস্যা, যেমন NPE
  • Code Quality ও অন্যান্য সম্ভাব্য সমস্যা

শুধু সমস্যা দেখাবে না নির্দিষ্ট Line-ও দেখাবে |
OpenCodeReview এর আরেকটি গুরুত্বপূর্ণ Feature হলো Line-level Review Comment. অর্থাৎ AI কোনো সমস্যার সন্ধান পেলে শুধু “এখানে সমস্যা আছে” বলে থেমে থাকে না; Review Finding কে নির্দিষ্ট Code Line-এর সঙ্গে যুক্ত করে দেখাতে পারে। ফলে Developer-এর জন্য সমস্যাটির Location খুঁজে বের করা সহজ হয়।

এছাড়া ocr scan ব্যবহার করে Git Diff-এর বাইরেও পুরো File, Directory বা Repository Scan করা যায়। অর্থাৎ পুরোনো কোনো Codebase Audit করার ক্ষেত্রেও এটি ব্যবহার করা সম্ভব।
Official documentation অনুযায়ী, OpenAI-compatible এবং Anthropic-compatible Model সহ বিভিন্ন LLM Provider ব্যবহার করা যায়। বর্তমান Project-এ Claude Code, Codex, Cursor, Kimi Code এবং অন্যান্য Coding Agent-এর Integration-ও রয়েছে।
আরও interesting বিষয় হলো, Delegation Mode ব্যবহার করলে আপনার Coding Agent নিজস্ব LLM ব্যবহার করেই Review চালাতে পারে ।  সেক্ষেত্রে OpenCodeReview-এর আলাদা LLM API Configuration প্রয়োজন হয় না।

Developer-রা কীভাবে ব্যবহার করতে পারবেন?
OpenCodeReview মূলত CLI Tool হিসেবে তৈরি। Git এবং Node.js Environment থাকা System-এ এটি npm-এর মাধ্যমে Install করা যায়:

npm install -g @alibaba-group/open-code-review
এরপর ocr Command ব্যবহার করে Code Review বা Full Repository Scan চালানো যায়। এছাড়া GitHub Actions, GitLab CI ইত্যাদির মাধ্যমে CI/CD Workflow-এর সঙ্গেও Integrate করা যায়।

সবচেয়ে বড় বিষয় হলো—Alibaba তাদের Internal Code Review System-এর একটি বড় অংশ Community-এর জন্য Apache 2.0 License-এর অধীনে Open Source করেছে। ফলে Developer ও Development Team চাইলে Source Code পরীক্ষা করতে, নিজেদের Workflow-তে ব্যবহার করতে এবং Project-এ Contribution করতে পারে।
অর্থাৎ এটি শুধু একটি সাধারণ AI Chatbot নয় বরং Git, Code Search, Review Rules এবং LLM Agent-কে একসঙ্গে ব্যবহার করে Automated Code Review করার একটি পূর্ণাঙ্গ Open Source Approach.

OpenCodeReview GitHub Repository

OpenCodeReview Documentation

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.