OpenCodeReview আসলে কী?
OpenCodeReview হলো একটি AI-powered Command Line Interface (CLI) Tool, যা Git Repository-এর Code Review করার জন্য তৈরি। সাধারণ Code Review Tool অনেক সময় শুধু Git Diff-এ কী পরিবর্তন হয়েছে সেটুকুই বিশ্লেষণ করে। কিন্তু OpenCodeReview-এর বিশেষত্ব হলো প্রয়োজন হলে এর AI Agent পুরো File পড়তে পারে, Repository-এর অন্য Code Search করতে পারে এবং অন্যান্য পরিবর্তিত File-এর Contextও দেখতে পারে। ফলে কোনো Code-এর সমস্যা বুঝতে শুধু কয়েকটি Changed Line-এর ওপর নির্ভর করতে হয় না।
কী ধরনের সমস্যা খুঁজে বের করতে পারে?
OpenCodeReview-এর Repository-তে দেওয়া তথ্য অনুযায়ী, এর Review Rules এবং AI-based analysis বিভিন্ন ধরনের Code সমস্যা শনাক্ত করতে পারে। যেমন—
- সাধারণ Code Bugs
- XSS (Cross-Site Scripting) Vulnerability
- SQL Injection
- Thread-safety / Concurrency-related Issues
- Null-related সমস্যা, যেমন NPE
- Code Quality ও অন্যান্য সম্ভাব্য সমস্যা
শুধু সমস্যা দেখাবে না নির্দিষ্ট Line-ও দেখাবে |
OpenCodeReview এর আরেকটি গুরুত্বপূর্ণ Feature হলো Line-level Review Comment. অর্থাৎ AI কোনো সমস্যার সন্ধান পেলে শুধু “এখানে সমস্যা আছে” বলে থেমে থাকে না; Review Finding কে নির্দিষ্ট Code Line-এর সঙ্গে যুক্ত করে দেখাতে পারে। ফলে Developer-এর জন্য সমস্যাটির Location খুঁজে বের করা সহজ হয়।
এছাড়া ocr scan ব্যবহার করে Git Diff-এর বাইরেও পুরো File, Directory বা Repository Scan করা যায়। অর্থাৎ পুরোনো কোনো Codebase Audit করার ক্ষেত্রেও এটি ব্যবহার করা সম্ভব।
Official documentation অনুযায়ী, OpenAI-compatible এবং Anthropic-compatible Model সহ বিভিন্ন LLM Provider ব্যবহার করা যায়। বর্তমান Project-এ Claude Code, Codex, Cursor, Kimi Code এবং অন্যান্য Coding Agent-এর Integration-ও রয়েছে।
আরও interesting বিষয় হলো, Delegation Mode ব্যবহার করলে আপনার Coding Agent নিজস্ব LLM ব্যবহার করেই Review চালাতে পারে । সেক্ষেত্রে OpenCodeReview-এর আলাদা LLM API Configuration প্রয়োজন হয় না।
Developer-রা কীভাবে ব্যবহার করতে পারবেন?
OpenCodeReview মূলত CLI Tool হিসেবে তৈরি। Git এবং Node.js Environment থাকা System-এ এটি npm-এর মাধ্যমে Install করা যায়:
npm install -g @alibaba-group/open-code-review
সবচেয়ে বড় বিষয় হলো—Alibaba তাদের Internal Code Review System-এর একটি বড় অংশ Community-এর জন্য Apache 2.0 License-এর অধীনে Open Source করেছে। ফলে Developer ও Development Team চাইলে Source Code পরীক্ষা করতে, নিজেদের Workflow-তে ব্যবহার করতে এবং Project-এ Contribution করতে পারে।
অর্থাৎ এটি শুধু একটি সাধারণ AI Chatbot নয় বরং Git, Code Search, Review Rules এবং LLM Agent-কে একসঙ্গে ব্যবহার করে Automated Code Review করার একটি পূর্ণাঙ্গ Open Source Approach.

